মাদারীপুরের শিবচরে অবস্থিত আস-সিফাহ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক লিমিটেড অত্র অঞ্চলের মানুষের উন্নত, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিবচরসহ আশেপাশের এলাকার মানুষের দোরগোড়ায় নির্ভরযোগ্য চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
আমাদের এখানে দেশের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ নিয়মিত রোগীদের আধুনিক চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করছেন। সঠিক ও দ্রুত রোগ নির্ণয়ের জন্য আস-সিফাহ-তে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন মেডিকেল ল্যাবরেটরি এবং একদল দক্ষ ও প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট।